বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাসির উদ্দিন আহমেদ পুনর্নির্বাচিত

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ০২:০৪ এএম

বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাসির উদ্দিন আহমেদ (পাভেল) পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল, ২০২৩) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৩ ও ২০২৪ সালের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়ে

নিজস্ব প্রতিবেদক: বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাসির উদ্দিন আহমেদ (পাভেল) পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল, ২০২৩) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৩ ও ২০২৪ সালের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিআইএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ এমপি। বোর্ডের অন্য দুই সদস্য নিজাম উদ্দিন আহমেদ এবং মোস্তফা গোলাম কুদ্দুছ। আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অব.)। নির্বাচন বোর্ডের সচিবের দায়িত্বে ছিলেন বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার।

নাসির উদ্দিন আহমেদ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির 'বোর্ড অব গভর্নরস' এর একজন সদস্য। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল এর অন্যতম পরিচালক।

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি সহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনার-এ অংশগ্রহণ করেন। বিগত এক দশক ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি বর্তমানে এফবিসিসিআই এর একজন সদস্য এবং এফবিসিসিআই এর ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এফবিসিসিআই এর প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন এর একজন রোটারিয়ান।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।