বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির ২০২৩ সালের ভ্যালুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী প্রতি হাজারে ৪০ টাকা পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির ২০২৩ সালের ভ্যালুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী প্রতি হাজারে ৪০ টাকা পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার ফলে বীমা পলিসির মেয়াদ পূর্তিতে বা মৃত্যুদাবির ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা মূল বীমা অংকের ওপর সর্বোচ্চ ৪০ টাকা হারে বোনাস পাবেন জেনিথ ইসলামী লাইফের গ্রাহকরা।
এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহকসেবাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী পলিসি বোনাস ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করছি আগামী বছর পলিসি বোনাসের এই হার আরো বাড়বে।
এস এম নুরুজ্জামান বলেন, কোম্পানির লভ্যাংশ বাড়ানের জন্য নবায়ন সংগ্রহ আরো জোরদার করা হচ্ছে। একইসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় তথা সব ধরণের খরচ কমিয়ে আনার চেষ্টা করছি।
এ ছাড়াও শেয়ার বাজারে আসতে আবেদন জমা দেয়া হয়েছে, বলেন তিনি।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।