‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রকাশিত: ৬ জুলাই ২০২৪, ০১:০৮ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুলাই) হোটেল সোনারগাঁওয়ের ২য় তলার সুরমা হলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি ও ভাইস চেয়ারম্যান পদে এ টি এম এনায়েত উল্যাহ দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক গোলাম নবী এফসিএ, কাজী মো. মোরতুজা আলী এসিআইআই, বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ, ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার।

এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, শরীয়াহ কাউন্সিলের সদস্য মাওলানা এ বি এম মাছুম বিল্লাহ, কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান সিএফও ফারুক আহমেদ।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌