সংবাদ বিজ্ঞপ্তি: ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং বীমা গ্রাহকদের প্রতি হাজারে মোট ৬২ টাকা পলিসি বোনাস অনুমোদন করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোম্পানির বোর্ডরুমে অনুষ্ঠিত ৭০তম পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ২০২৫ সালের অ্যাকচুয়ারিয়াল মূল্যায়নে অ্যাকচুয়ারির সুপারিশের ভিত্তিতে লভ্যাংশ ও পলিসি বোনাস অনুমোদন করা হয়।
অনুমোদিত পলিসি বোনাসের মধ্যে প্রতি হাজারে ৩৭ টাকা রিভারশনারি বোনাস এবং ২৫ টাকা টার্মিনাল বোনাস রয়েছে।
সভায় কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৫ নম্বর হলে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।