‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলে কাউন্সিলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগের সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এ ছাড়া ২০২৫ সালের নিরীক্ষা প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন ও ২০২৭ সালের বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। সভা সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি মাওলানা মো. সাইফুল কবির, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আ. ন. ম. রফীকুর রহমান মাদানী এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের সদস্য সাইয়্যেদ জারীর জাফরী মাদানী।

সভায় আরও অংশ নেন কাউন্সিলের সহকারী সেক্রেটারি জেনারেল ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদারসহ সদস্য কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌