সংবাদ বিজ্ঞপ্তি: জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ‘ওলিস অটাম সেমিনার ২০২৬’-এ বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী হিসেবে যোগ দিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। সেমিনারে এশিয়ার ১০টি দেশের ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে এস এম নুরুজ্জামান বলেন, বীমাশিল্পের কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। এ অভিজ্ঞতা দেশের বীমাশিল্পের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জানায়, ওলিস কর্তৃপক্ষের অর্থায়নে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বীমা খাতের অভিজ্ঞতা বিনিময় করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।