সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের দাবি বিভাগের ৫০ জন কর্মকর্তাকে সময় ব্যবস্থাপনা, কাজের দক্ষতা বৃদ্ধি ও দর-কষাকষির কৌশল বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।
শনিবার (৩১ অক্টোবর) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক।
প্রশিক্ষণে সময়ের কার্যকর ব্যবহার, কাজের অগ্রাধিকার নির্ধারণ, কর্মপ্রবাহের দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ ও দর-কষাকষির কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া দাবি নিষ্পত্তির কাজে নির্ধারিত সময়ে দায়িত্ব পালন, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়, কাজের জটিলতা ও বিলম্বের কারণ চিহ্নিত করা এবং গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রের বিভিন্ন উদাহরণ, দলীয় আলোচনা, সমস্যা বিশ্লেষণ ও বাস্তব পরিস্থিতির অনুশীলনের মাধ্যমে এসব কৌশলের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা পান।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।