সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ৩৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকার কারওয়ান বাজারে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন।
এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুশফিকুর রহমান, পরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, নাহরীন ইয়াহিয়া ও সৈয়দ মোহাম্মদ জান। স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও অধ্যাপক শামছুন নাহারও এতে অংশ নেন।
এ ছাড়া কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শরীফ মুস্তবা, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অব.) সাদাত মো. মুসা, প্রধান আর্থিক কর্মকর্তা অমর কৃষ্ণ শীল, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির ব্যবসা, কার্যক্রম ও চলমান বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।