‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

আস্থা লাইফের সঙ্গে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষা বীমা চুক্তি

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শিক্ষা বীমার আওতায় আনতে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এর আওতায় অভিভাবকের অকালমৃত্যু হলে শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে মাসিক বৃত্তি পাবেন।

সোমবার (২ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম (অব.) এবং কলেজের অধ্যক্ষ কর্নেল মো. আহসানুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় শিক্ষার্থীরা বার্ষিক প্রিমিয়ামের বিনিময়ে শিক্ষা সুরক্ষা বীমার সুবিধা পাবেন। এ ছাড়া বীমার শর্ত অনুযায়ী এককালীন আর্থিক সুবিধাও পাওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মো. আহসানুল কবির বলেন, অভিভাবকের অকালমৃত্যুর কারণে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে ক্ষেত্রে এই বীমা সহায়ক হবে।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা শাহ সগিরুল ইসলাম বলেন, উপার্জনক্ষম অভিভাবকের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আস্থা লাইফ জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই লাখ শিক্ষার্থীকে শিক্ষা সুরক্ষা বীমার আওতায় আনার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌