‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

গোপালগঞ্জে ৩ কোটি ৭ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ পপুলার লাইফের

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: গোপালগঞ্জে গ্রাহকদের ৩ কোটি ৭ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বুধবার (৪ নভেম্বর) জেলার মুকসুদপুর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া ও মো. জাহাঙ্গীর হোসেন এবং প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির জিএম (উন্নয়ন) ও জেলা সমন্বয়কারী মো. নাইমুল ইসলাম। এ সময় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌