‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

রূপালী লাইফের সঙ্গে জায়ন্যাক্স হেলথের স্বাস্থ্যসেবা চুক্তি

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাদের কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক ও গ্রাহকদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা দিতে জায়ন্যাক্স হেলথের সঙ্গে চুক্তি করেছে। এর আওতায় নির্ধারিত বার্ষিক ফি দিয়ে অনলাইনে চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।

চুক্তি অনুযায়ী, সুবিধাভোগীরা অডিও ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা পরামর্শ এবং অনলাইনে চিকিৎসকের ব্যবস্থাপত্র পাবেন। এ ছাড়া দৈনন্দিন স্বাস্থ্য ও জীবনযাপন বিষয়ে পরামর্শ নেয়ার সুযোগ থাকবে।

পাশাপাশি অনলাইনে ওষুধ কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ, অ্যাম্বুলেন্স সেবায় সর্বোচ্চ ১০ শতাংশ এবং ব্লাড ব্যাংকের সেবায় সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মাহেম রহমান জীম, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, এএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা মিঠুন চন্দ্র পাল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ ওমর ফারুক সোহেল এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ।

জায়ন্যাক্স হেলথের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা মো. রাসেল হোসাইন এবং বিটুবি ও করপোরেট সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিপা আক্তার।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌