সংবাদ বিজ্ঞপ্তি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাঁচটি স্বাস্থ্য ও গুরুতর অসুস্থতাসংক্রান্ত বীমা দাবি বাবদ ৬ লাখ ৩২ হাজার টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমের কাছে চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গুরুতর অসুস্থতাসংক্রান্ত তিনটি এবং হাসপাতালে চিকিৎসার দুটি বীমা দাবি বাবদ এসব চেক দেয়া হয়েছে।
সাত দিনের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করায় জেনিথ ইসলামী লাইফকে ধন্যবাদ জানান উপাচার্য। তিনি কোম্পানির সেবার মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, তাদের কোম্পানি ইআরপি পোর্টালের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি নিষ্পত্তি করে থাকে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।
জেনিথ ইসলামী লাইফের পক্ষে আরও উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মো. আরিফ হোসেন, গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং কুমিল্লা অফিসের ইনচার্জ মো. আমিনুল হক ভূঁইয়া।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।