প্রগতি লাইফ এবং এএফসি হেলথ’র মধ্যে করপোরেট চুক্তি

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:২৫ পিএম

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি এএফসি হেলথ লিমিটেড এর সাথে একটি করপোরেট চুক্তি সাক্ষর করেছে। এ চুক্তির আওতায় এএফসি হেলথ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সকল গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীর চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা প্রদান

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি এএফসি হেলথ লিমিটেড এর সাথে একটি করপোরেট চুক্তি সাক্ষর করেছে। এ চুক্তির আওতায় এএফসি হেলথ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সকল গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীর চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা প্রদান করবে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ জালালুল আজিম এবং এএফসি হেলথ এর ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ নাজিম আনোয়ার চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

এ সময় প্রগতি লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার একেএম সেলিমুল হক, মহা-ব্যবস্থাপক (অপারেসন্স) এসএম জিয়াউল হক এবং এএফসি হেলথ এর হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন মোঃ তৌফিক হাসান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।