জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কুষ্টিয়া সার্ভিস সেন্টারে ব্যবসা বর্ষ সমাপনী সভা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কুষ্টিয়া সার্ভিস সেন্টারে ব্যবসা বর্ষ সমাপনী সভা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

কোম্পানির প্রকল্প পরিচালক (পিডি) মীর আবু সাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ডিএমডি মো. ইউসুফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন মিসেস কাউছার জাহান লিজাসহ কুষ্টিয়া সার্ভিস সেন্টারের কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত গ্রাহকদের নিকট বীমা দলিল এবং নতুন যোগদানকৃত কর্মকর্তাদের মাঝে নিয়োগপত্র তুলে দেন প্রধান অতিথি। এছাড়া নভেম্বর মাসের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।