আইডিআরএ’র নতুন সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্যকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ প্রাপ্ত নতুন সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ প্রাপ্ত নতুন সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান রোববার (১১ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের কার্যালয়ে এই শুভেচ্ছা জানান।

গত ২৩ জানুয়ারি সরকারের অতিরিক্ত সচিব (অবসরোত্তর ছুটি ভোগরত) বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি’কে কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।