সাড়ে ১১ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১১:১১ পিএম

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পলিসি গ্রাহক জাকির আল মাসুদের মৃত্যুদাবির ১১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টারে পলিসির নমিনী ও গ্রাহকের স্ত্রী জোসনা বেগমের নিকট চেক হস্তান্তর করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পলিসি গ্রাহক জাকির আল মাসুদের মৃত্যুদাবির ১১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টারে বীমা পলিসির নমিনী ও গ্রাহকের স্ত্রী জোসনা বেগমের নিকট এই চেক হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

কোম্পানির এএমডি ও অফিস ইনচার্জ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি আব্দুল কাদের, ডিএমডি প্রফেসর আবুল কাশেম ও হাবিবুর রহমান, এএমডি আমিনুল হক ভূইঁয়া, জিএম মো. আবদুল কাদের, সুলতানা বেগম, ও আকতারুজ্জামান।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।