কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবিবি লিমিটেডের কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো একটি অংশগ্রহণমূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবিবি লিমিটেডের কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো একটি অংশগ্রহণমূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘এআই ফর অল: ট্রান্সফর্মিং ইন্ডাস্ট্রিজ, এমপাওয়ারিং দ্য ফিউচার’ শীর্ষক একদিনব্যাপী সার্টিফাইড প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।
রোববার (৭ জুন) ঢাকার বনানীর সেঞ্চুরী ভিলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে এবিবি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে এআই প্রযুক্তির বর্তমান ব্যবহার, বিভিন্ন শিল্পখাতে এর প্রভাব, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাস্তব কর্মপরিবেশে এআইয়ের ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন ড. জাহিদুজ্জামান, প্রিন্সিপাল অফিসার, ইসলামিক ব্যাংকিং ডিভিশন, সোনালী ব্যাংক পিএলসি এবং শাহজাহান মো. সজন, এআই নেটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কো-ফাউন্ডার ও সিইও, ফ্রেডোক্লাউড, দুবাই। অনুষ্ঠানে এবিবি লিমিটেডের পরিচালক সুব্রত কুমার দেও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্য দেন বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী, এসিআইআই। তিনি প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
এবিবি লিমিটেডের পরিচালক সুব্রত কুমার দে ভবিষ্যতেও বিআইপিডির সঙ্গে যৌথভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী এবিবি লিমিটেডের কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।