জেনিথ ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১২:২১ এএম

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ জানুয়ারি) জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

সভায় প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ২০২১ সালে করোনা মহামারী জনিত প্রতিকুল পরিস্থিতি সত্ত্বেও আশাব্যঞ্জক প্রবৃদ্ধি অর্জনে উপস্থিত সংগঠন প্রধানগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি সকলকে এর ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ প্রদান করেন। ২০২২ সালে স্ব স্ব লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে পরামর্শ প্রদান করেন। সভা শেষে ডিসেম্বর-২০২১ মাসে ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকলকে কোম্পানির নোটবুক প্রদান করা হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।