সংবাদ বিজ্ঞপ্তি: মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সঙ্গে দুটি লাইফ বীমা পণ্য বিক্রির চুক্তি করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এর ফলে গ্রাহকেরা নগদের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সোনালী লাইফের বীমা পণ্য কেনার সুযোগ পাবেন।
চুক্তির আওতায় সোনালী লাইফের ‘কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান’ ও ‘মান্থলি সেভিংস প্ল্যান’ নগদের প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সোনালী লাইফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া।
সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আরও বেশি মানুষের কাছে বীমাসেবা পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। নগদের সঙ্গে এ চুক্তি সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, দৈনন্দিন আর্থিক লেনদেনের পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল সেবা যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে নগদ। সোনালী লাইফের সঙ্গে এ চুক্তি সেই উদ্যোগের অংশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও ফৌজিয়া কামরুন তানিয়া, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান এবং কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব উপস্থিত ছিলেন।
নগদের পক্ষে মো. সাইদুর রহমান দীপু ও ইসতিয়াক আহমেদ শাওনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।