সংবাদ বিজ্ঞপ্তি: কুমিল্লা ও ফেনী জেলার বীমা গ্রাহকদের মোট ৯ কোটি ৯১ লাখ টাকার দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ১২ ও ১৩ অক্টোবর দুই জেলায় পৃথক অনুষ্ঠানে এসব চেক দেয়া হয়।
কোম্পানির তথ্য অনুযায়ী, দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকদের আস্থা বাড়ানোর লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কুমিল্লায় কোম্পানির নিজস্ব কার্যালয়ে ৭ কোটি ৩৮ লাখ টাকার দাবির চেক দেয়া হয়। এর আগে সোমবার (১২ অক্টোবর) ফেনীর মহিপাল প্লাজায় ২ কোটি ৫৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
দুই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন।
কুমিল্লার অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান, সাজ্জাদ মাহমুদ কিশোর ও মো. সোলায়মান হোসেন সোহাগ।
কুমিল্লার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির আইন উপদেষ্টা অ্যাডভোকেট দাউদ আহম্মেদ ছবির ভূঁইয়া। সঞ্চালনা করেন প্রকল্প ইনচার্জ মো. আহসানুল ইসলাম ও মো. কামরুজ্জামান।
অন্যদিকে, ফেনীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন। সেখানে কোম্পানির প্রকল্প ইনচার্জ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।