সংবাদ বিজ্ঞপ্তি: নোয়াখালীতে গ্রাহকদের ৪ কোটি ৩১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
সোমবার (১২ অক্টোবর) কোম্পানিটির নোয়াখালীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, শরিয়াহ কাউন্সিলের সদস্য শাহ মুহাম্মদ মিজানুল হক মামুন, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার এবং নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।