‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউটের ডিগ্রি অর্জন করলেন রিলায়েন্স ইন্স্যুরেন্সের আবদুল কাদির

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (সিআইআই) থেকে ডিগ্রি (এফসিআইআই) অর্জন করেছেন রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির পুনর্বীমা বিভাগের প্রধান আবদুল কাদির।

এফসিআইআই হলো চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউটের সর্বোচ্চ স্তরের পেশাগত সদস্যপদ।

আবদুল কাদির ইংরেজিতে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রিধারী। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটির (বিআইপিএস) আজীবন সদস্য।

এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছে বিআইপিএস। সংগঠনটি তার সাফল্যকে অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করেছে। এ সাফল্য অন্য বীমা পেশাজীবীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করে সংগঠনটি।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌