সংবাদ বিজ্ঞপ্তি: কর্পোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসনে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৫’-এ লাইফ বীমা খাতে গোল্ড (১ম) অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং কোম্পানি সচিব এনামুল হক খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. সিরাজুল ইসলামসহ আর্থিক ও কর্পোরেট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক সুশাসন, যোগ্য নেতৃত্ব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের স্বীকৃতিস্বরূপ আইসিএসবি গত ১৩ বছর ধরে দেশের বিভিন্ন কর্পোরেট সেক্টরে গোল্ড (১ম), সিলভার (২য়) ও ব্রোঞ্জ (৩য়)- এই তিনটি ক্যাটাগরিতে ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।