সংবাদ বিজ্ঞপ্তি: করপোরেট সুশাসনে অবদানের স্বীকৃতি হিসেবে আইসিএসবি'র সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে নিটল ইন্স্যুরেন্স পিএলসি।
সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত '১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫' অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ পুরস্কার তুলে দেন।
নিটল ইন্স্যুরেন্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মেসবাহ-উল আলম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।