‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

করপোরেট সুশাসনে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল চার্টার্ড লাইফ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: করপোরেট সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বীকৃতি হিসেবে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’-এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এমদাদ উল্লাহ।

পুরস্কার গ্রহণকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবু আহমেদ কবির, হেড অব অডিট রাজীব রায় এবং কোম্পানি সচিব জি এম রাশেদ।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌