‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও প্রাইজোলের মধ্যে স্বাস্থ্য বীমা সমঝোতা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও প্রাইজোল লিমিটেডের মধ্যে গ্রুপ স্বাস্থ্য বীমা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক অনুযায়ী, প্রাইজোল লিমিটেড তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রোটেক্টিভ ইসলামী লাইফের গ্রুপ স্বাস্থ্য বীমা পলিসি গ্রহণে সম্মত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইজোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফের ডেপুটি ম্যানেজার ডা. নাবিলুল হক।

এ সময় উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌