‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ঢাকা জোনাল সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঢাকা জোনাল সম্মেলন সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ সালের বর্ষ সমাপনী কার্যক্রম সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক শাফাফ রহমান সাদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার।

সম্মেলনে ঢাকা জোনের জিএম, ডিজিএম, এজিএমসহ তিন শতাধিক উন্নয়ন কর্মকর্তা ও কর্মী অংশ নেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌