‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

পটুয়াখালীতে ২ কোটি ৩ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ পপুলার লাইফের

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: পটুয়াখালী অঞ্চলের গ্রাহকদের মধ্যে ২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকার বীমা চেক বিতরণ ও আলোচনা সভা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। শনিবার (২১ নভেম্বর) কোম্পানির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্সে ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এতে সভাপতিত্ব করেন জিএম মো. মিজানুর রহমান হাওলাদার

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার এবং প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম। কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌