‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

বরিশালে ৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ পপুলার লাইফের

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বরিশাল অঞ্চলের গ্রাহকদের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

শনিবার (২১ নভেম্বর) কোম্পানির বরিশাল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। এতে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌