‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মী ও তাদের পরিবার

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: প্রযুক্তি প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে।

চুক্তির আওতায় তারা দুর্ঘটনা, অক্ষমতা ও মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়ে বা ভর্তি না হয়ে চিকিৎসা এবং মাতৃত্বকালীন চিকিৎসার খরচও বীমার আওতায় থাকবে।

উল্কাসেমি জানিয়েছে, বীমা দাবি পরিশোধের অভিজ্ঞতা, ডিজিটাল সেবা ও আর্থিক সক্ষমতা বিবেচনায় মেটলাইফকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটলাইফের সেবার মধ্যে রয়েছে নির্ধারিত হাসপাতালে সরাসরি চিকিৎসা বিল পরিশোধের ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স সেবা।

মেটলাইফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। মেটলাইফের দাবি, উভয় সময়েই দেশের লাইফ বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থের বীমা দাবি পরিশোধ করেছে তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌