সংবাদ বিজ্ঞপ্তি: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাহকদের বীমা দাবি বাবদ ৩ কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
বুধবার (১৪ অক্টোবর) কোম্পানিটির ব্রাহ্মণবাড়িয়া সার্ভিস সেলে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, বীমা দাবি দ্রুত পরিশোধের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর ও মো. সোলায়মান হোসেন সোহাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী মো. কামরুজ্জামান ভূঁইয়া।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।