যশোরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ এএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতি যশোর সার্ভিস সেন্টারে এ সভার আয়োজন করে কোম্পানিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

জেনিথ ইসলামী লাইফের জিএম (উ.) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (উ.) মো. গোলাম মোস্তফা। এসময় যশোর সার্ভিস সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।