জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিআইএফ'র আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ১১:০৬ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল করেছে বাংলাদেশ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) । মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানী ঢাকার দিলকুশাস্থ বিআইএফ কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়

সংবাদ বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল করেছে বাংলাদেশ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) । মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানী ঢাকার দিলকুশাস্থ বিআইএফ কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীরা এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট ফারজানা চৌধুরী, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম, পাবলিকেশন সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নূর-ই-আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার পি কে রায়, মো. জামিরুল ইসলাম, তালুকদার মো. জাকারিয়া হোসেন, নিমাই কুমার সাহা ও মো. আব্দুল মতিন সরকার প্রমুখ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।