ব্যবসায় সফল কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে সন্ধানী লাইফের বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ৩ মে ২০২৩, ১১:৩৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসায় সফল কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ এপ্রিল) কক্সবাজারে ‌‍‘হোটেল দি কক্স টু-ডে’ অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন কোম্পানির উপদেষ্টা ও সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম ও কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক শাফাফ রহমান সাদ, পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী এফসিএ, মাহমুদুল বারী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও রফিক আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।

এছাড়াও কোম্পানির মনিটরিং ইনচার্জগণ, সুপার স্টার (টপ-১০), সাইনিং স্টার (কোটিপতি-১৯জন), স্টার পারফরমার (৫জন), রিন্যুয়াল স্টার (৩জন) সহ বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০০ জন সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদেরকে ২০২২ সালের ব্যবসার উপর এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়।

কোম্পানির উপদেষ্টা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাব দিহিতা প্রতিষ্ঠাসহ দ্রুত দাবী পরিশোধ, রিক্রুটমেন্ট, নবায়ন পারসিসটেন্সী বৃদ্ধি এবং কোম্পানির প্রিমিয়াম আয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে বিশেষভাবে ভূমিকা রাখার আহবান জানান।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।