‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

জেনিথের ব্যবসা উন্নয়ন সভা 

বেশি বেশি এফএ নিয়োগের পরামর্শ- এস এম নুরুজ্জামান

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ০৭:২৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে শুক্রবার  (২৮ জুলাই) বিকেলে স্বপ্নপুরীর রজনীগন্ধা রিসোর্টে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির সিনিয়র ডিএমডি  মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

সভায় প্রধান অতিথি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, নিজ নিজ পদের টার্গেট পূরণ করতে হলে বেশি বেশি এফএ নিয়োগ করতে হবে। গ্রাহকদের প্রিমিয়ামের টাকা জমা ও দাবি পরিশোধে আরো সহজ করা হয়েছে। এগুলো গ্রাহকদের মধ্যে বেশি বেশি প্রচার করতে হবে।

জিএম আব্দুল মজিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জিএম আলতাব হোসেন, রুহুল আমিন,  মোখলেসুর রহমান। আয়োজিত এই অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌