২ লাখ ৪৮ হাজার টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:২০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক রেদওয়ান পাটোয়ারীর মৃত্যুদাবির ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার চেক তার স্ত্রী বিউটি আক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান চেকটি হস্তান্তর করেন।

এ সময় কোম্পানির সংগঠন প্রধান মো. সাইফুল ইসলাম, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মো. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা রাবেয়া আক্তার। এতে কোম্পানির প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

সভায় বীমা ব্যবসার উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি এবং নিয়মিত প্রিমিয়াম আদায়ের বিষয়ে আলোচনা করা হয়।

জেনিথ ইসলামী লাইফ জানিয়েছে, রেদওয়ান পাটোয়ারী বছরে ২৪ হাজার টাকা কিস্তিতে একটি লাইফ বীমা পলিসি করেছিলেন। তার মৃত্যুর পর পলিসির আওতায় পরিবারকে ২ লাখ ৪৮ হাজার ৭০০ টাকার দাবি পরিশোধ করা হয়েছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।