সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৪৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন।
সভায় ভাইস-চেয়ারম্যান মো. মুশফিকুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানির উপদেষ্টা, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মুস্তবা, সিএফও অমর কৃষ্ণ শীল এফসিএ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ডিএমডি মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী এফসিএস সভায় অংশ নেন।
সভায় কোম্পানির বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পরিচালক এম.এ. আউয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার এম. আউয়াল, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম এবং প্রফেসর শামছুন নাহার, পিএইচডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।