বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সানলাইফে দোয়া অনুষ্ঠান

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৮, ১১:১৩ এএম

ডেস্ক রিপোর্ট: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ মার্চ ইউএস-বাংলার একটি ফ্লাইট দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ নিহত ৫২ যাত্রী এবং আহত ১৯ যাত্রীর জন্য দোয়া অনুষ্ঠান করেছে সানলাইফ ইন্স্যুরেন্স। নিহতদের স্মরণে বাংলাদেশ সরকার ঘোষিত ১৫ মার্চ একদিনের জাতীয় শোক দিবসে এ দোয়া অনুষ্ঠিত হয়।

বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়ায় সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া প্রার্থনা করেন। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সানলাইফ পরিবার। সংশ্লিষ্ট সকলের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওবায়দুর রহমান। (সংবাদ বিজ্ঞপ্তি)

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।