ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি নৌ বীমা দাবি পরিশোধ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি। পরিশোধিত দাবির মোট টাকার পরিমাণ ২ কোটি ৪৪ লাখ টাকা।
সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
বীমা দাবি পরিশোধের সময় কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, চিফ কো-অর্ডিনেটর মোঃ জাহিদ আনোয়ার খান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ মঈন উদ্দীন, এফসিএস।
অন্যদিকে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে চেকটি গ্রহণ করেন কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর মাহবুবুল করিম। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আলিমুল রাজিও সেখানে উপস্থিত ছিলেন।



