
সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ এর সাথে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে, যার অধীনে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ এর সমস্ত কর্মকর্তা লাইফ কাভারেজ এবং মেডিকেল সুবিধা উপভোগ করবেন।
শেখ রকিবুল করিম, এফসিএ, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর, মুজিবুল হাসান তাদের প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।
গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে মাহমুদ আফসার, ইভিপি এন্ড হেড অফ গ্রুপ বিজনেস; ফয়সাল আলীম, হেড অফ গ্রুপ সেলস, ইফতেখার আহমেদ, হেড অফ সিআরএম; এস এম মুকিত চৌধুরী, টিম লিডার; সাইদুর রশিদ তুষার, বিজনেস ডেভেলমেন্ট ম্যানেজার; ফাহমিদা নাজনীন, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ এর পক্ষ থেকে মো. আলমগীর কবির, হেড অফ বিজনেস এডমিনিস্ট্রেশন এবং আনিকা পারভেজ, এইচআর স্পেশালিস্ট এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।