‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

মেরিন ইন্স্যুরেন্সের দেড় কোটি টাকার দাবি পরিশোধ করলো প্রগতি ইন্স্যুরেন্স

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি মেরিন ইন্স্যুরেন্স দাবির নিষ্পত্তির অংশ হিসেবে দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেডকে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেছে।

১৮ অক্টোবর (রোববার) প্রগতি ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোশতাক হোসেনের হাতে চেকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতি ইন্স্যুরেন্সের উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শরীফ মুস্তবা, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, পিএসসি এবং দাবি বিভাগের প্রধান ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোশতাক আহমেদ।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌