‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুবিধা পাবে কনকর্ড গ্রুপের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী ও পরিবারের সদস্যদের লাইফ ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্যসেবা সুবিধা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি রাজধানী ঢাকায় কনকর্ড গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।

এ অংশীদারিত্ব প্রসঙ্গে শেখ রকিবুল করিম বলেন, ‘আমরা বিশ্বাস করি, কর্মীদের সুস্থতা ও কল্যাণ টেকসই ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি। এ অংশীদারিত্বের মাধ্যমে কনকর্ডের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষা ও চিকিৎসা সুবিধা দিতে চাই। এর ফলে তাঁরা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারবেন।’

শাহরিয়ার কামাল বলেন, ‘কর্মীদের জন্য শুধু একটি কর্মক্ষেত্র নিশ্চিত করার মধ্যেই প্রতিষ্ঠানের দায়িত্ব সীমাবদ্ধ নয়। জীবনের অনিশ্চয়তা মোকাবিলায়ও তাঁদের পাশে থাকা জরুরি, যাতে প্রতিটি চ্যালেঞ্জ একা সামলাতে না হয়। এ অংশীদারিত্ব কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের সেই দায়িত্ব পালনের একটি সুযোগ।’

চুক্তি সই অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ সয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার অরণ্যা আক্তার বিথী।

কনকর্ড গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার ও গ্রুপ হেড অব এইচআর শাকিল আবির, চিফ মার্কেটিং অফিসার অনুপ কুমার সরকার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আবদুল করিম, এফসিএমএ, স্ট্র্যাটেজিক অপারেশন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার ফারুক আহমেদ, এসিএমএ, ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার মো. রিয়াজুল হাসান সোহাগ, অডিট বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মফিজুল ইসলাম, এফসিএমএ, এবং প্রশাসন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মো. সাকিব রায়হান (অব.) ।

বর্তমানে দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানকে ইন্স্যুরেন্স সুরক্ষা দিচ্ছে গার্ডিয়ান লাইফ। দেশজুড়ে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ প্রতিষ্ঠানটির লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। গার্ডিয়ানের ৫০০টির বেশি অংশীদার হাসপাতালের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন চিকিৎসাসেবা নিতে পারেন। এ ছাড়া গার্ডিয়ান অ্যাপ ও ২৪ ঘন্টার হেল্পলাইন ১৬৬২২-এর মাধ্যমে নগদ অর্থ ছাড়াই চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ রয়েছে।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌