ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৩’ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানির নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ারের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৩’ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডস্থ কোম্পানির নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ারের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান এবং পরিচালক মো. জহুরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)।

আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস্) সামিরা ইউনুস, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল ডিভিশনাল এবং সার্ভিস সেন্টার ইনচার্জগণ।

সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জনসহ ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারন ও প্রতিপালন বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।