সংবাদ বিজ্ঞপ্তি: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী বীমা (তাকাফুল) শরীয়াহ কাউন্সিলের সভা রোববার (৬ আগস্ট) কোম্পানির বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।
শরীয়াহ কাউন্সিলের ওই সভায় আরো উপস্থিত ছিলেন শরীয়াহ কাউন্সিলের সদস্য বিচারপতি মুহাম্মদ আবদুর রউফ, কবি মাওলানা রুহুল আমিন খান, মাওলানা নুরুল হুদা ফয়েজি, ড. মাওলানা এম এ ফারুক, কোম্পানির চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিন আহমেদ, এডিশনাল এমডি মোহাম্মদ তারেক এফসিএ, এসইভিপি ফারুক আহমেদ সিদ্দিকী ও শরীয়াহ কাউন্সিলের মুরাকিব মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান।
শরীয়াহ কাউন্সিলের সদস্যগণ কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। গ্রাহকদের দাবিসমূহ দ্রুত সময়ে পরিশোধের জন্য সবিনয় পরামর্শ প্রদান করা হয়। তাবাররু ফান্ড হতে গ্রাহকদের মৃত্যুদাবি পরিশোধ করার ব্যাপারে এবং শরীয়াহ বিধিমালা পরিপালনে আরো যত্নবান হতে পরামর্শ দেয়া হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।