সংবাদ বিজ্ঞপ্তি: ডেঙ্গু মোকাবেলায় গৃহীত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করার প্রত্যয়ে মেটলাইফ বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে ডেঙ্গু সম্পর্কিত বীমা দাবি নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক সেবা চালু করেছে।
এই সেবার মাধ্যমে গ্রাহকরা আবেদনের মাত্র ৩ ঘণ্টার মধ্যে তাদের দাবির সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হতে পারবেন এবং তারপরে দ্রুত তাদের বীমা দাবি পেয়ে যাবেন।
ডেঙ্গুর কারণে হাসপাতালের খরচ এবং মৃত্যুর দাবির ক্ষেত্রে এই সেবা প্রযোজ্য। সেবাটি পাওয়ার জন্য গ্রাহকদের যেকোনো কর্মদিবসে দুপুর ১২:৩০ এর মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, মেটলাইফ সবসময়ই নানা সমস্যা মোকাবেলায় সবার সাথে একযোগে কাজ করে এসেছে। নতুন এই সেবাটি প্রয়োজনের সময়ে আমাদের গ্রাহকদের পাশে থাকার একটি আন্তরিক প্রচেষ্টা।
এই সেবার প্রয়োজনীয় তথ্যাবলী পেতে ক্লিক করুন এখানে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।