‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহামনের স্মরণে কোরআনখানি, মিলাদ ও দোয়া

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১১:২০ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ মুস্তাফিজুর রহমানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কাকরাইলে কোম্পানির প্রধান কার্যালয়ে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা এমপি, কোম্পানির পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ কোম্পানির সকল স্তুরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মরহুমের রুহের মাগফেরাত এবং দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. মাওলানা মুফতি কাফিল উদ্দিন সরকার।

উল্লেখ্য, ২০০১ সালের ২০ অক্টোবর আলহাজ মুস্তাফিজুর রহমান সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

 

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌