জেনিথ ইসলামী লাইফের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবদুল গনি। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ, কোম্পানির উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং কোম্পানির শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে কোম্পানির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।