বিশেষ নিরীক্ষায় অডিট আপত্তি

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় উত্থাপিত পূর্বের আরোপিত জরিমানা ছিলো ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদন পর্যালোচনা করে ৪ লাখ টাকা হ্রাস করে ১০ লাখ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা আরোপ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় উত্থাপিত অডিট আপত্তিসমূহের বিপরীতে কর্তৃপক্ষের শুনানির মাধ্যমে ১৪ লাখ টাকা জরিমানা করা হয় তাকাফুল ইন্স্যুরেন্সকে। কোম্পানিটি জরিমানা মওকুফের জন্য কর্তৃপক্ষের নিকট রিভিউ আবেদন করে।

কর্তৃপক্ষ উক্ত রিভিউ আবেদন পর্যালোচনা করে পূর্বের আরোপিত জরিমানা ১৪ লাখ টাকা থেকে ৪ লাখ টাক হ্রাস করে ১০ লাখ টাকা ধার্য করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।