সংবাদ বিজ্ঞপ্তি: ২০২৩ সালের বিনিয়োগকারীদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার (২৭ জুন) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক। তিনি কোম্পানির বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।
সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, মো. মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ ও মো. সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মো. লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।