ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৮% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ১ জুলাই ২০২৪, ০৯:২৩ পিএম

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় ৩৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রোববার (৩০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় ৩৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রোববার (৩০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।

সভায় পরিচালক মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম চৌধুরী, বিলকিস নাহার, এএসএম মাঈন উদ্দিন মোনেম, ডা. শামীম খান, সৈয়দ মিনহাজ আহমেদ, জাকির আহমেদ খান, দাস দেব প্রসাদ, উদ্যোক্তা শেয়ার হোল্ডার শফিকুর রহমান টিটু ও মো. ইমরুল আলম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, এডিশনাল এমডি মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান ভার্চুয়ালী অংশ নেন।

সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সংযুক্ত হন। সংযুক্ত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি সংযুক্ত শেয়ারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।